আর, আর চৌধুরী, নওগাঁ ।।
নওগাঁয় মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, শুক্রবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টারদিকে নওগাঁর সাপাহার উপজেলা সদরের মাস্টার পাড়ার বাসিন্দা নকিবর রহমানের মেয়ে ও আলহেলাল স্কুল এন্ড কলেজ এর আসন্ন এ এস সি পরীক্ষার্থী নিপা আক্তার (১৫) তার মায়ের উপর অভিমান করে ঘরের দরজা বন্ধ করে সেলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। এ দিকে তাকে দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করে সে দরজা না খুললে স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙ্গে দেখে সে ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে। তাৎক্ষনিক তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে জানান। নকিবর রহমান উপজেলার আশড়ন্দ গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে মাস্টার পাড়ায় নিজস্ব বাসা তৈরী করে বসবাস করে আসছেন।
এ বিষয়ে সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ্ জানান, পুলিশ হাসপাতাল থেকে নিহত ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এবিষয়ে সাপাহার থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে ।
You must be logged in to post a comment.