নওগাঁয় গনপ্রকৌশল দিবস ও আইডিইবির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮, ৫:৪২ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

“অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দের জন্য ৪র্থ শিল্প বিপ্লব“ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, ফেষ্টুন উড়ানো, বর্ন্যাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নওগাঁয় গনপ্রকৌশল দিবস ও আইডিইবির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় ও সংগঠনের পতাকা ও ফেষ্টুন উড়ানো হয়। পরে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে সংগঠনের জেলা শাখার সভাপতি একেএম নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারন সম্পাদক ফেরাউল ইসলাম, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও ফারিজ আকতার, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক রওশান আলী প্রমুখ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ