আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।
নওগাঁয় খাদ্য বিভাগ কর্তৃক আমন চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে সদর এলএসডি খাদ্য গুদামে এ চাল সংগ্রহের প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনসহ খাদ্য বিভাগের কর্মকর্তা ছাড়াও মিল মালিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, চলতি আমন মওসুমের চাল সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁয় প্রথম পর্যায়ে ৩৬ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য জেলার বিভিন্ন চালকল মালিকদের সাথে চুক্তি করেছে খাদ্য বিভাগ। এ বছর ৩৬ টাকা কেজি দরে জেলায় ৩৬ হাজার ৩৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.