নওগাঁর রাণীনগরে সরকারি ভ’র্তকিতে মেশিন ও কয়েক হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বিভিন্ন উপকরন বিতরন করা হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরন প্রকল্পের আওতায় সরকারি ৫০শতাংশ ভ’র্তকিতে উপজেলার বাহাদুরপুর গ্রামের কৃষক মেহেদী হাসানকে ধান কাটার কম্বাইন্ড হারভেষ্টার ও বিলপালশা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের নিকট ধান মাড়াইয়ের থ্রেসার মেশিন হস্তান্তর করা হয়।
এছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নের ৪হাজার ৩০জন প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার উপকরন হিসেবে সরিষা, মসুর, খেসারী, চিনাবাদাম, গম ও ভুট্টার বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল, আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম প্রমুখ।
You must be logged in to post a comment.