নওগাঁয় কীটনাশক দোকানে দুঃসাহসিক চুরি

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮, ৯:৪৭ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

নওগাঁয় একটি কীটনাশকের দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ওই দোকান থেকে বিভিন্ন প্রকারের প্রায় পৌনে দুই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

জানা গেছে, নওগাঁর সাপাহার উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন চৌধুরী প্লাজায় অবস্থিত মেসার্স ভাই ভাই ট্রেডাস (কৃষিতে সিনজেনটা)নামের কিটনাশক দোকানের মালিক শ্রী ননী গোপাল পাল প্রতি দিনের ন্যায় বুধবার সন্ধায় তার দোকান ঘর বন্ধ করে বাসায় চলে যান। রাত্রি অনুমান তিন টার দিকে কয়েক জন অপরিচিত লোক একটি পিক-আপ ভ্যান নিয়ে ওই মার্কেটের দোকান ঘরের সামনে দাঁড় করিয়ে মার্কেটে নিযুক্ত পাহারাদারকে কয়েকটি বিস্কুট খাইয়ে অচেতন করে ফেলে রাখে। পাহারাদার অচেতন হয়ে পড়লে চোরেরা দোকানের তালা ভেঙ্গে দোকান হতে এমিস্টার টপ, প্রটিজিম, ভার্টিম্যাক্র, শবিক্রম, ক্যারাটে, গ্লোজিং ও থিওভিট সহ কয়েক প্রকার কীটনাশকের ১১টি কাটুন, ক্যাশ বাক্স ভেঙ্গে ক্যাশে থাকা ২হাজার ১শ’ টাকা সহ ১লক্ষ ৭৪হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। চোরের দল তাদের একটি নতুন তালা লাগিয়ে দিয়ে দোকান ঘরটি বন্ধ করে রেখে যায়। সকালে দোকানের মালিক ননি গোপাল পাল তার দোকান ঘর খুলতে এসে দেখতে পায় যে, তার দোকানের একটি তালা ভাঙ্গা ও অপর স্থানে একটি নতুন তালা দিয়ে দোকান ঘর বন্ধ করে রাখা হয়েছে। দোকানের অদুরে মার্কেট এর নাইটগার্ড অচেতন অবস্থায় শুয়ে আছে।

এসময় সে রাস্তায় চলাচলকারী কিছু লোকজনদের বিষয়টি জানালে মহুর্তে সেখানে লোকের জটলা বাধে। এ সংবাদ স্থানীয় থানায় জানালে কিছুক্ষন পর ঘটনা স্থলে পুলিশ আসে। পুলিশের উপস্থিতিতে চোরের লাগানো তালাটি ভেঙ্গে দোকানদার ঘরে প্রবেশ করে ও দেখেন যে উপরোক্ত মালা মাল গুলির কার্টুন সহ চুরি হয়ে গেছে বলে দোকান মালিক ননি গোপাল জানান। বেশ কিছু দিন পর সদর বাজারে দোকান চুরির বিষয়টি ব্যবসায়িদের বেশ ভাবিয়ে তুলেছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি তবে পুলিশ দোকান মালিক ননি গোপালকে থানায় ডেকে পাঠিয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ