নওগাঁয় কালী মন্ডপের ৩ টি মূর্তী ভাংচুর করেছে দূর্বৃত্তরা

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯, ৯:১৯ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁয় কালীমন্দীরে থাকা কালী মাতার মূর্তী সহ ৩ টি মূর্তী ভাংচুর করেছে অঙ্গাত দূর্বৃত্তরা। এঘটনায় এলাকার হিন্দু ও আদিবাসী ধর্মের লোকজনের মাঝে আতংকর চৃষ্টির পাশাপাশি চাপাক্ষোভ বিরাজ করছে।

খবর পেয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহাদেবপুর থানার ওসি ও নওহাটামোড় ফাঁড়ি পুলিশ সহ স্থানিয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মূর্তী ভাংচুর এর ঘটনাটি ঘটেছে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ থেকে বিকাল সারে ৩ মধ্যে জেলার মহাদেবপুর উপজেলার নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকায় চৌমাশিয়া গ্রামের কালী মন্দীরে।

চৌমাশিয়া গ্রামের হিন্দু সমাজের সুকুমার চন্দ্র সরকার ও আদিবাসী সমাজের কৃষœ পাহান সহ কালীমাতা মন্ডপ কমিটির সাধারন সম্পাদক শ্রী উজ্জল কুমার সরকার জানান, প্রতি বছর জেষ্ঠ্য মাসে মন্ডপ পূজা করা হয়, সম্পতি দিন ১৫ পূর্বে মন্ডপ পূজার স্থানের পাশবর্তীর্¦ স্থানে তালপাতার ঘড় নির্মান করে নতুন করে গড়ে তোলা কালী মন্ডপে কালীমাতা সহ ৩টি মূর্তী স্থাপন করে সেই মন্ডপে গত ৩ ফেব্রুয়ারী রবিবার চৌমাশিয়া গ্রামে বসবাসকারী হিন্দু সমাজ ও আদিবাসী সমাজের লোকজনরা যৌথভাবে (ধর্মীয়) পূজা-অর্চনা করেন।

তারা আরো জানান, পূজা-অর্চনা করার পর ও মন্ডপে মূর্তীগুলো রাখাছিল। এমনকি ঘটনার দিন বুধবার সকাল ১১ টারদিকেও মূর্তী গুলো ভালই ছিলো কিন্তুু বিকাল সারে ৩ টারদিকে মূর্তী গুলো ভাঙ্গা অবস্থায় দেখতে পান গ্রামের লোকজন।

চৌমাশিয়া গ্রামে বসবাসকারী হিন্দু সমাজ ও আদিবাসী সমাজের লোকজনরা জানান, অঙ্গাত দূর্বৃত্তরা বুধবার সকাল ১১ থেকে বিকাল সারে ৩ টার মধ্যে কালীমাতার মূর্তী সহ মোট ৩টি মূর্তী ভাংচুর করেন। এরমধ্যে দুটি ভেঙ্গে মাটিতে ফেলে দেয় এবং কালীমাতার বড় মূর্তীর জিহ্বা ভেঙ্গে ফেলে দেয় অঙ্গাত দূর্বৃত্তরা। মহূর্তের মধ্যে ঘটনাটি হিন্দু ও আদিবাসী সমাজের লোকজনদের মধ্যে ছড়িয়ে পরলে মন্ডপে লোকজন সমাগম ঘটে। এসময় ঐ গ্রামের হিন্দু ও আদিবাসী সমাজের লোকজনদের মাঝে আতংক ও ক্ষোভের চৃষ্টি হয়।

পরে কালীমাতা মন্ডপ কমিটির সাধারন সম্পাদক শ্রী উজ্জল কুমার সরকার কালীমাতার মূর্তী ভাংচুর এর ঘটনাটি স্থানিয় চেরাগপুর ইউপি চেয়ারম্যানকে জানালে ঐ দিনই বুধবার সন্ধায় খবর পেয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহাদেবপুর থানার ওসি ও নওহাটামোড় ফাঁড়ি পুলিশ সহ স্থানিয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ