নওগাঁয় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ট্রাক ড্রাইভার আটক

নওগাঁ প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ন

নওগাঁয় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শ্রী কৃষ্ণ চন্দ্র (১৯) নামের এক ট্রাক ড্রাইভার কে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠিয়েছে মান্দা থানা পুলিশ।

আটককৃত কৃষ্ণ চন্দ্র নওগাঁর মান্দা উপজেলার কালীগ্রাম গ্রামের সুখরঞ্জনের ছেলে।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, নওগাঁর পত্নীতলা উপজেলার কলেজ পড়ুয়া এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে শনিবার দিবাগত রাত ৮ টার দিকে নিজ বাড়িতে নিয়ে আসে। সেখানে তাকে বিয়ের প্রলোভনে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন। এসময় ভুক্তভোগী কলেজ ছাত্রী কৃষ্ণ চন্দ্রকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করবেনা বলে তাল-বাহানা করতে থাকে। তারই এক পর্যায়ে তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তাকে ফেলে এসময় সে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।

এমতাবস্থায় ঐ কলেজ ছাত্রী কোন উপায় না পেয়ে থানায় এসে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, ভুক্তভোগী কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে রবিবার সকালে আসামীর বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলাটি আমলে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ উপজেলার নুরুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। এবং ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ