নওগাঁয় করোনা কালিন ক্ষতিগ্রস্থ ৩৫০ জনের মাঝে ৭ লাখ টাকা বিতরণ

নওগাঁ প্রতিনিধি
বুধবার, ২৩ জুন, ২০২১, ১১:২৯ অপরাহ্ন

নওগাঁয় করোনা কালিন ক্ষতিগ্রস্থ ৩৫০ জনের মাঝে ৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আহ্বানে বে-সরকারী অর্থায়নে বিদ্যমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে নওগাঁয় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে নওগাঁ জেলা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যমুনা ব্যাংকের আর্থিক সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে এই সহায়তা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের পরিচালক বেলাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

পরে প্রধান অতিথি ৩৫০ জনের মাঝে ২ হাজার টাকা করে মোট ৭ লাখ টাকা সহায়তা প্রদান (বিতরণ) করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ