নওগাঁয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২১ অক্টোবর, ২০১৮, ৫:৪৫ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

নওগাঁর ছোট যমুনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নব তরুন সংসদ এর আয়োজন করে। ৩০ থেকে ৩৫ মিটার দৈর্ঘ্যের নৌকা নিয়ে প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় দ্বৈত ভাবে চ্যাম্পিয়ান হয়েছে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী গ্রামের আলেফ মোল্লার নৌকা ও গোদাগাড়ী গ্রামের আনিছুর রহমানের নৌকা। রানার্স আপ হন মান্দা উপজেলার নুরুল্লাহবাদের বাচ্চুর নৌকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, ডিএসবির সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল হাই, সংগঠনের সভাপতি এনামুল হক ও সাধারন সম্পাদক সারোয়ার তানজিদ স¤্রাট, মহিলা সম্পাদিক রিনা পারভীনসহ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শিশু-কিশোরদের নিয়ে অভিভাবকেরা গ্রামীণ ঐতিহ্যের হারিয়ে যেতে বসা প্রায় ২ কিলোমিটার দীর্ঘ পথে প্রতিযোগিতা দেখতে নদীর দুপাড়ে নেমেছিল হাজারো মানুষের ঢল।

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ