নওগাঁয় এনএসআই ও ডিবি’র যৌথ অভিযানে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জন প্রতারক যুবক আটক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম জুয়েল প্রতিবেদককে জানান, ২২ জানুয়ারি শনিবার সকাল ও দুপুরে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় ও আত্রাই উপজেলার চৌবাড়ী এলাকা থেকে ঐ দু’জন যুবককে আটক করেন এনএসআই ও ডিবি’র যৌথ টিম। এরপর আটককৃতদের থানায় হস্তান্তর হরা করা সহ মামলা দায়ের করা হয়।
আটককৃতদের আজ ২৩ জানুয়ারি রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত প্রতারকরা হলেন, নওগাঁর আত্রাই উপজেলার চৌড়বাড়ী গ্রামের সারোয়ার হোসেন ডলার (৩০) ও রাকিবুল ইসলাম খন্দকার রকি (২৫)।
এনএসআই এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাকিবুল ও সারোয়ার দীর্ঘদিন যাবৎ অবৈধ বিটকয়েন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কাছে আসে।
পরে শনিবার (২২ জানুয়ারি) সকালে প্রথমে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের সমন্বয়কারী সারোয়ারকে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় থেকে গ্রেপ্তার করা হয়। এরা বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। তারা প্রচার করছিল একটি বিটকয়েনের মূল্য ৩৫ লাখ টাকা।
You must be logged in to post a comment.