নওগাঁয় এক চা’ দোকানীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ খবর পেয়ে মঙ্গলবার ২২ মার্চ নিজ বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার পূর্বক ময়না তদন্ত শেষে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করেন পুলিশ। নিহত ব্যাক্তির হলেন, বিদ্যুৎ হোসেন (৪৫)।
তিনি মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর সানাপাড়া গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে। বিদ্যুৎ দীর্ঘদিন ধরে মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় চায়ের দোকান দিয়ে সংসার চালিয়ে আসছিলো।
নিহত বিদ্যুৎ এর ভাই রমজান আলী সহ স্বজনরা জানান, বিদ্যুৎ হোসেন মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে চায়ের দোকান দিয়ে সংসার পরিচালনা করতেন। পারিবারিক কলহের জের ধরে ভোরের দিকে কোন এক সময় বাড়ির লোকজনের অজান্তে বিদ্যুৎ গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করেন, দেখতে পাওয়ার পরই ঘটনাটি থানা পুলিশ কে জানানো হয়।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ প্রতিবেদককে জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এছাড়া ঘটনাস্থলে প্রাথমিক সুরত হাল রির্পোট অন্তে মৃতদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে বিকালে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
You must be logged in to post a comment.