নওগাঁর রাণীনগরে সুজাতা রাণী (২৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার সদরের দক্ষিণ রাজাপুর গ্রামে গৃহবধুর স্বামীর বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করেন পুলিশ।
নিহত সুজাতা রাণী উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের নিশান্ত সরকার ওরফে ভোলার স্ত্রী ও রাজশাহীর পুঠিয়ার মেচপাড়া গ্রামের স্বপন চন্দ্র এর মেয়ে।
এব্যাপারে স্থানিয় ও স্বজনদের বরাতদিয়ে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, গত কয়েক মাস আগে নিশান্ত সরকার ভোলার সাথে সুজাতা রাণীর বিয়ে হয়। তাদের দুই জনেরই এটা ছিলো দ্বিতীয় বিয়ে। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক দন্দ চলছিলো।
মঙ্গলবার গৃহবধূ সুজাতা রাণীর গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের তীরের সাথে তার মরদেহ ঝুলছে এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করেন।
ময়না তদন্তের জন্য মৃতদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.