নওগাঁয় একই রাতে মাদ্রাসা ও কমিউনিটি ক্লিনিকে তালা ভেঙ্গে দূর্ধর্ষ চুরি

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮, ১০:৫৬ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

নওগাঁর মহাদেবপুরে একই রাতে একটি মাদ্রাসার অফিস রুম সহ দুটি রুমের (ঘড়ের) দরজার তালা ভেঙ্গে ও পাশ্ববর্তী ফুলবাড়ি কমিউনিটি ক্লিনিক এর ৩ টি (ঘড়ের) দরজার তালা ভেঙ্গে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের কোন এক সময় পৃথক এদুটি স্থানে চুরির ঘটনাটি ঘটিয়েছে অজ্ঞাত চোরেরা। এ ঘটনার সংবাদ পেয়ে স্থানিয় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার রুহুল আমিন ঘটনার শত্যতা নিশ্চিত করে বলেন, প্রতি দিনের ন্যায় মাদ্রাসার নাইড গার্ড আফজাল হোসেন (৫৬) সোমবার দিবাগত রাতে ও ডিউটিতে ছিলেন। নাইট গার্ডের বরাত দিয়ে সুপার আরো বলেন, প্রতি দিনের ন্যায় মাদ্রাসার নাইড গার্ড আফজাল হোসেন ডিউটি করার এক পর্যায়ে রাত ৩ টারদিকে ইটের পাকা অফিস ঘড়ের পার্শ্বে মাটির পুরাতন ঘড়ে গিয়ে ঘুমিয়ে পড়েন এবং মঙ্গলবার সকালে ঘুম থেকে জেগে ওঠে পাকা ভবনের বাইরে জ্বালিয়ে রাখা বিদ্যুতের আলোর সুইচ বন্ধ করার জন্য গিয়ে দেখতে পান অফিস ঘড় ও পার্শ্বের ঘড়ের দরজার তালা ভাঙ্গা। ঘটনাটি নাইট গার্ড সাথে সাথে মাদ্রাসার মানেজিং কমিটির সভাপতি আব্দুল মজিদ সহ শিক্ষকদের জানালে আমরা এসে দেখি অফিস ঘড়ে থাকা একটি টাংক ও দুটি ষ্টিলের আলমারী খোলা এবং অফিস ঘড়ে ও পার্শ্বের ঘড়ে থাকা একটি ল্যাপটপ, একটি প্রোজেক্টর, স্পিকার সহ একটি সাউন্ড বক্য্র, একটি মাল্টি প্লাগ, একটি নিত্তি, একটি মাইক্রো স্কোপ ও ঘন্টা বাজানো একটি তামার ঘন্টাবেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। এসময় চুরি যাওয়া মালামালের মূল্য জানতে চাইলে ও সুপার রুহুল আমিন জানাতে পারেননি।

অপরদিকে ফুলবাড়ি কমিউনিটি ক্লিনিক এর দ্বায়িত্বে থাকা সি এস এপি হিসেবে নিয়োজীত সনতা রানী জানান, আমি সকালে কমিউনিটি ক্লিনিক খোলার জন্য এসে দেখি কমিউনিটি ক্লিনিক এর ৩ টি ঘড়ের ৩ টি দরজার তালা ভাঙ্গা এবং ঘড়ের ভেতর থাকা ঔষুধের কাটুন ছেড়া জানিয়ে সি এস এপি হিসেবে নিয়োজীত সনতা রানী আরো বলেন, ঘড়ের সব তালা ভাঙ্গলে ও ঔষুধ সহ তেমন কিছুই চুরি যায়নি শুধুমাত্র আমার সেবা কালিন পরিধানের পোশাক নিয়ে গেছে চোরেরা এবং আমার সেই পোশাক পার্শ্বের গ্রাম চৌমাশিয়ায় অবস্থিত চৌমাশিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসায় ফেলে গেছেন বলেও জানিয়েছেন সনতা রানী।

এব্যাপারে নওহাটামোড় পুলিশ ফাঁড়ির এস আই মামুনুর রশিদ জানান, চুরি হওয়ার সংবাদ পেয়ে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ হুমায়ন কবির ও আমি সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনাস্থল থেকে নমুনা স্বরুপ তালার কিছু ভাঙ্গা অংশ ও মহিলার পরিধানের একটি কাপড় সংগ্রহ করা হয়েছে। সংবাদ সংগ্রহ করার সময় পর্যন্ত এব্যাপারে থানায় কোন মামলা হয়নি তবে ঘটনাটি তদন্ত পূর্বক জরীতদের আটক করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন এস আই মামুনুর রশিদ। অপরদিকে দূর্ধর্ষ চুরির ঘটনায় আশে পাশের গ্রাম সহ পাশ্ববর্তী বাগধানা গ্রামের হিন্দু পল্লীর লোকজনের মাঝে চোর আতংক বিরাজ করছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ