নওগাঁয় একই রাতে দুই বাড়িতে দুর্ধষ্য ডাকাতি, নিহত ১, নগদ ১৫ লাখ টাকাসহ ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট, আহত- ৫

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯, ৯:২৬ পূর্বাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁয় একই রাতে দুই বাড়িতে দুর্ধষ্য ডাকাতি হয়েছে। প্রথমে আমগ্রাম গ্রামে ঢণাঢ্য যোতদার আলহাজ্ব মজিবর রহমানের বাড়িতে ডাকাতি শেষে যাওয়ার সময় ডাকাতের ছুরিকাঘাতে বাড়িওয়ালার ভাগ্নে মোফাজ্জল হোসেন নিহত হয়েছেন বলে জানাগেছে।

এ সময় নগদ ১৫ লাখ টাকাসহ ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাতরা। ডাকাতদের মারপিটে এ সময় ৫ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি থানা পুলিশ। এ নিয়ে এলাবাসিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সোমবার রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে নওগাঁর রানীনগর উপজেলার কালীকগ্রাম ইউনিয়নের আমগ্রাম গ্রামে আলহাজ্ব মজিবর রহমানের বাড়িতে ডাকাতি ও হত্যার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে আলহাজ্ব মজিবর রহমানের বাড়িতে ৩০/৩৫ জনের ডাকাতের দল বাড়ির দরজা ভেঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করে। গ্রামবাসী বিষয়টি জানার পর ডাকাতদের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বাড়িওয়ালার ভাগ্নে মোফাজ্জল হোসেনকে ছুরিকাঘাত করেন ডাকাতরা। আহতবস্থায় তাকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। তাদেরও চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানাগেছে। এ সময় নগদ ১৪ লাখ টাকাসহ ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

এর কিছু পরে পাশের গ্রাম সিলমাদার গ্রামের ময়নুল ইসলামের বাড়িতে ডাকাতরা গিয়ে বাড়ির মালিককে ডেকে তুলে বেঁধে মারপিট করে । এরপর বাড়ির সবাইকে বেঁধে ১ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ নিয়ে এলাবাসিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এরই মধ্য ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ