আর আর চৌধুরী, নওগাঁ।।
নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে দুইশত পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারীকে আটক করেছেন।
আটককৃত ২ জন মাদক কারবারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক (৩১ জানুয়ারী) নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মিজানুর রহমান মিজান জানান, জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় জেলায় মাদক বিরোধী অভিযান চলমান থাকা অবস্থায় বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, নওগাঁর বদলগাছী উপজেলার পারিচা গ্রামে ২ জন মাদক কারবারি ব্যাক্তি ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করছে। এমন সংবাদ পাওয়ার সাথে সাথে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মিজানুর রহমান মিজান এর নের্তৃত্বে গোয়েন্দা পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌছে অভিযান চালিয়ে দুইশত পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারীকে আটক করেন।
আটকৃত ২ জন হলেন, বদলগাছী উপজেলার কাত্তিকাহার দক্ষিনপাড়া গ্রামের মৃত বয়েজ উদ্দীনের ছেলে ফেরদৌস হোসেন (৩৬) ও পত্নীতলা উপজেলার মহিমাপুর গ্রামের নিমাই চন্দ্র দাসের ছেলে রনজিত চন্দ্র দাস (৪৫)। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক ৩১ জানুয়ারী আটককৃত ২ জন মাদক কারবারিকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন, নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মিজানুর রহমান মিজান।
You must be logged in to post a comment.