নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই গ্রাম হেরোইনসহ শহিদুল ইসলাম (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার চককুতুব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং আজ শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম চককুতুব গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, উপজেলার চককুতুব এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার নিকট থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৪৭০ টাকা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত শহিদুলের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করে শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ও জানান ওসি।
You must be logged in to post a comment.