আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।
নওগাঁয় রাজশাহী বিভাগীয় পর্যায়ের ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৮-১৯ সিজনের খেলা উদ্বোধন ম্যাচ দিয়ে শুরু হয়েছে। সোমবার ৭ জানুয়ারী নওগাঁ জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, নওগাঁ জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু প্রমুখ।
এই প্রতিযোগিতায় পাবনা, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলা অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় পাবনা জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল ও জয়পুরহাট জেলা অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়নে ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার আয়োজন করছে।
আগামী শুক্রবার ১৮ জানুয়ার ‘১৯ এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.