আর, আর চৌধুরী, নওগাঁ ।।
তাবলীগ জামাত বাংলাদেশ নিজামুদ্দীন বিশ্ব মার্কাজের অনুসারীরা আগামী ৩০ নভেম্বর হতে ৪ ডিসেম্বর পর্যন্ত জোড় এবং ১১ জানুয়ারী থেকে ১৩ জানুয়ারী পর্যন্ত বিশ্ব ইজতেমা সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে টঙ্গী ময়দানে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন সাথীরা।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট গোলাম মোঃ শাহনেওয়াজ এর নিকট আবেদনটি প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে নিজামুদ্দীন এতাতের নওগাঁর জিম্মাদার সাথীরা আলহাজ্ব মোঃ নুরুল হক, আলহাজ্ব মোঃ শরীফুল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম, ডাঃ মোঃ হোসাইন, জিয়াউর রহমানসহ প্রায় পাঁচ শতাধিক সাথীরা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.