আর, আর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি।।
নওগাঁয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক এক নারী সদস্যর রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েঠেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটামোড় পুলিশ ফাঁড়ির এস আই মামুনুর রশিদ প্রতিবেদককে বলেন, জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক এক নারী সদস্য ও ভীমপুর উত্তরপাড়া গ্রামের খোরশেদ আলমের স্ত্রী মোছাঃ শিউলি বেগম (৫৭) বুধবার সকাল সকাল ৯ টা থেকে সারে ১০ টার মধ্যে কোন এক সময় তার নিজ ঘড়ের দরজা বন্ধ করে ( গ্যাস বড়ি বা বিষ পান করেন) এরপর প্রতিবেশী ও স্বজনরা অনেক ডাকাডাকি করেও কোন সারাসব্দ না পেয়ে এক পর্যায়ে ঘড়ের দরজা ভেঙ্গে শিউলি বেগমকে মৃত অবস্থায় দেখতে পান। তিনি আরো জানান, ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোট অন্তে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য বৃহস্পতিবার সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে মৃতদেহটি পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে, শিউলি বেগম গ্যাস বড়ি জাতীয় বিষ পানে আত্হনত্যা করেছে বলে স্থানিয়দের বরাত দিয়ে জানিয়েছেন এস আই মামুনুর রশিদ।
এব্যাপারে স্থানিয় ইউপি সদস্য মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানিয় লোকজন আমাকে জানিয়েছেন শিউলি বেগম এর একমাত্র ছেলে শাহিন (২৬) দীর্ঘ প্রায় ৪ বছর ধরে প্রবাশে ছিলেন। আজ থেকে সপ্তাহ খানেক আগেই দেশে বা বাড়িতে ফিরে আসেন এবং প্রতিবেশী জৈনক এক মেয়ের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ছেলে শাহিনের। কথিত ঐ প্রেমিকাকে বিয়ে করার কথাবার্তা নিয়ে মা ও ছেলের মাঝে দন্ধর সৃষ্টি হয়। এরি এক পর্যায়ে শিউলি বেগম তার ঘড়ে ঢুকে দরজা বন্ধ করে ( গ্যাস বড়ি বা বিষ পান করেন) এরপর প্রতিবেশী ও স্বজনরা অনেক ডাকাডাকি করেও কোন সারাসব্দ না পেয়ে এক পর্যায়ে ঘড়ের দরজা ভেঙ্গে শিউলি বেগম কে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে নওহাটামোড় ফাঁড়ি ও মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
You must be logged in to post a comment.