আর, আর চৌধুরী, নওগাঁ ।।
নওগাঁয় আম গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (১০ নভেম্বর) ভোরে নওগাঁর সাপাহার উপজেলা সদরের করলডাঙ্গা গ্রামের অদুরে একটি আম বাগানে আমগাছের ডালে ফাঁস লাগানো ওই বৃদ্ধর মৃতদেহ পুলিশ উদ্ধার করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদরের মরা পুকুর গ্রামের মৃত ধলা মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (ঝুকু) (৭০) কে তার পরিবারের লোকজনেরা দেখাশুনা না করার কারণে বেশ কিছুদিন থেকে সে মানুষের দ্বারে দ্বারে ঘুরে খেয়ে না খেয়ে কোন রকমে জীবিকা নির্বাহ করত।
ঘটনার পূর্বের দিন শুক্রবারে বিকেলে তার ডান পায়ে কুকুর কামড় দিলে ঝুকু মনের ক্ষোভে বাড়ী হতে বের হয়ে যায়। রাতে সে আর বাসায় না ফিরে সারারাত বিভিন্ন স্থানে কাটিয়ে বাজারের এক মসজিদে ফজরের নামাজ আদায় করেন। এরপর ভোর বেলা সে করলডাঙ্গা গ্রামের অদুরে একটি আমবাগানে গাছের ডালে পরনের চাদরটি গুছিয়ে রেখে দড়ি দিয়ে গলায় ফাঁস লগিয়ে আত্নহত্যা করেন বলে স্থানিয়দের ধারনা।
সকালে ওই পাড়ার লোকজন বাগানে ওই ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মৃত ঝুকুর লাশ উদ্ধারের পর সুলতহাল রিপোর্ট তৈরী করে তার লাশ নওগাঁ হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রাথমিক ভাবে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মৃত ঝুকুর পরিবারের লোকজন বলেছেন বেশ কিছু দিন থেকে সে মানসিক রোগে ভুগছিলেন। তবে ময়না তদন্তর রিপোট হাতে পাওয়ার পর বিস্তারিত জানাযাবে বলেও জানিয়েছেন ওসি।
You must be logged in to post a comment.