নওগাঁয় আবাসিক হোটেল থেকে  যুবকের মৃতদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৬:১০ অপরাহ্ন

নওগাঁর মহাদেবপুর উপজেলার বার্মা আবাসিক হোটেল এর রুম থেকে রুস্তম আলী (৪৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর ১ টারদিকে ঐ হোটেল এর ১নং রুম থেকে মৃতদেহটি উদ্ধার করেন মহাদেবপুর থানা পুলিশ।

নিহত রুস্তম আলী নওগাঁর পত্নীতলা উপজেলার মধইল এলাকার সাদেক আলীর ছেলে।

নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত রুস্তম আলী নিজ এলাকায় বসবাস করার সময় সংসার চালাতে গিয়ে অন্যের কাছে থেকে টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ করতে না পারায় তার বিরুদ্ধে মামলা করেন পাওনাদার। সেই মামলার ভঁয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে বার্মা আবাসিক হোটেলে আত্মগোপন করে বিভিন্ন বাজারে ছাগলের ব্যবসা করতো।

অন্যান্য দিনের মতই সে মঙ্গলবার রাত ১০ টার দিকে দরজা খোলা রেখে হোটেলের রুমে শুয়ে পরে। বুধবার সকালে সে ঘুম থেকে উঠেনি। তারপর হোটেলের আয়া রুমের বারান্দা পরিষ্কার করার জন্য গেলে দেখে তার মুখে ফেনা লেগে আছে। তাকে অনেক বার ডাকার পরও কোন সাড়া না পাওয়ায় সন্দেহ হলে তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান। তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষসহ বাজারের অন্য দোকানদার মিলে রুমে গিয়ে দেখে তার মৃতদেহ বিছানায় পড়ে আছে।

মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এব্যাপারে নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। মৃতদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ