আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁয় অভিমান করে গলায় ফাঁস দিয়ে তরি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে শহরের পার-নওগাঁ মহল্লায় এ ঘটনা ঘটে। তরি একই এলাকার রামুর মেয়ে এবং নওগাঁ মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয় ভোকেশনাল বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, বুধবার এসএসসি পরীক্ষা ছিল। পরীক্ষা সম্ভবত ভাল হয়নি। এই অভিমানে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজনে দরজা ভেঙে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তরিকে মৃত ঘোষনা করেন। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
You must be logged in to post a comment.