নওগাঁয় অপহরণ পূর্বক ধর্ষণের ঘটনায় ভিকটিম কিশোরীকে উদ্ধারসহ অভিযুক্ত ধর্ষক কে আটক করেছে র্যাব।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদককে জানানো হয়, নওগাঁর ধামুরহাট উপজেলার বনগ্রাম ‘সিংপাড়া’ গ্রামের জৈনক ব্যাক্তির স্কুল পড়ুয়া ১১ বছর বয়সী কিশোরী কন্যা ‘ভিকটিম’ গত ১ সেপ্টেম্বর স্কুল ও প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর সে বাড়িতে ফিরেনি।
এরপর থেকে ‘ভিকটিম’ মেয়েকে বাবাসহ স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গত মঙ্গলবার ৬ সেপ্টেম্বর সকালে ‘ভিকটিম’ কিশোরীর বাবা জয়পুরহাট র্যাব ক্যাম্পে এসে অভিযোগ করেন। অভিযোগ আমলে নিয়ে তথ্যপ্রযুক্তির সাহায্যে অপহরণকারী ও ধর্ষক এবং ভিকটিম এর অবস্থান শনাক্ত পূর্বক জানা যায় যে, নওগাঁর পোরশা উপজেলার বেজোড়া গ্রামের অনন্ত রায় এর ছেলে সূর্য রায় ‘ভিকটিম’ কিশোরী স্কুল ছাত্রীকে নিজ বাড়িতে আটকে রেখে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে নিয়মিত ধর্ষণ করছে।
এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকশ অপারেশন দল ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর পূর্বরাত পনে একটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার পোরশা উপজেলার সরাইগাছি এলাকা হতে ‘ভিকটিম’ স্কুল ছাত্রীকে উদ্ধার পূর্বক অভিযুক্ত অপহরণকারী ও ধর্ষক সূর্য রায় (২৩) কে আটক করা হয়।
পরবর্তীতে ‘ভিকটিম’ ও অভিযুক্ত সূর্য রায়কে নওগাঁর ধামুরহাট থানায় হস্তান্তর করা হয়। এঘটনায় ধামুরহাট থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব।
You must be logged in to post a comment.