নওগাঁয় অগ্নিকান্ডে দু’টি তুলার মিল ভস্মিভূত,প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নওগাঁ প্রতিনিধি
মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ৯:১৪ অপরাহ্ন

নওগাঁর রাণীনগর উপজেলার কুবড়াতলি বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে অগ্নিকান্ডে দু’টি তুলার মিল ভস্মিভূত হয়েছে। এতে দু’টি মিলের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

অগ্নিকান্ডের খবর পেয়ে রাণীনগর এবং নওগাঁর মোট ৩টি ফায়ার সার্ভিসের ইউনিট পৌছে প্রায় দেড় ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

মিল মালিক বাদল হোসেন জানান, দুপুর অনুমান দেড়টার দিকে কর্মচারীরা মিলের ভিতরে কাজ করছিলো। এ সময় হঠাৎ করেই মিলের ভিতরে আগুনের সুত্রপাত হয়। সাথে সাথে মিলের গোডাউনসহ চতুরদিকে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাশ্বেই অবস্থিত আনোয়ার হোসেনের তুলার মিলেও আগুন ছড়িয়ে পরে।

খবর পেয়ে রাণীনগর থেকে দুটি ও নওগাঁ থেকে ১টি ফায়ার সার্ভিসের ইউনিট এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। এরই মধ্যে তার মিলের তুলা, ঘর, যন্ত্রাংশসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুরে ভস্মিভূত হয়ে যায়।

অপর মিল মালিক আনোয়ার হোসেন বলেন, বাদলের মিলের আগুন তার মিলে ছড়িয়ে পড়ে। এতে মিলের সমস্ত পুরে ছার-খার হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এব্যাপারে রাণীনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মিলের ভিতরে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে সাথে সাথেই আমাদের ২টি ইউনিট এবং নওগাঁ ফায়ার সার্ভিস থেকে ১টি ইউনিট এসে প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ