নওগাঁর ৬ টি আসনে আওয়ামীলীগের যারা মনোনীত প্রার্থী হলেন…?

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮, ৮:৫৯ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ।।

নওগাঁ জেলার ৬ টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হয়েছেন তারা হলেন, নওগাঁ-১ আসনে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধান চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনে আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু, নওগাঁ-৩ আসনে আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম, নওগাঁ-৪ আসনে মুহঃ ইমাজ উদ্দীন প্রমানিক, নওগাঁ-৫ আসনে আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম জননেতা আব্দুল জলিলের পুত্র ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন, নওগাঁ-৬ আসনে ইসরাফিল আলম।

অপরদিকে ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় দলীয় কার্যালয়ে এবং শহরের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরন করেছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। নওগাঁ শহরে জুড়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে কর্মী সমর্থকদের মাঝে।

এছাড়াও আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম মহাদেবপুর ও বদলগাছী আসনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় দুই উপজেলার বিভিন্ন হাট ও বাজারে মিষ্টি বিতরন ও আনন্দ উল্লাস করতে দেখা গেছে কর্মী সমর্থকদের।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ