৪র্থ ধাপে’ নওগাঁর ৩টি উপজেলার ২৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ১১ জন এবং ১৫ জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারি-ভাবে নির্বাচিত (বিজয়ী) হয়েছেন।
রবিবার (২৬ ডিসেম্বর) রাতে নির্বাচন কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।
নওগাঁর ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে নৌকার ৪জন ও স্বতন্ত্র ৪ জন প্রার্থী বেসরকারি-ভাবে নির্বাচিত হয়েছে। নৌকা প্রতিকে বিজয়ীরা হলেন, জাহানপুর ইউনিয়নে গোলাম কিবরিয়া, উমার ইউনিয়নে ওবায়দুল হক সরকার, ইসবপুর ইউনিয়নে মাহফুজুল হক লাকি এবং আলমপুর ইউনিয়নে ওসমান গনি।
স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয়ীরা হলেন, ধামইরহাট সদর ইউনিয়নে এটিএম বদিউল আলম, খেলনা ইউনিয়নে আলহিল মাহমুদ চৌধুরী, আড়ানগর ইউনিয়নে মোসাদ্দেকুর রহমান, আগ্রাদ্বিগুন ইউনিয়নে ইসমাইল হোসেন মোস্তাক।
নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতিকে ৫ জন ও স্বতন্ত্র ৫ জন বেসরকারি-ভাবে নির্বাচিত বিজয়ী হয়েছেন।
নৌকা প্রতীক এর বিজয়ীরা হলেন, মহাদেবপুর উপজেলা সদর ইউনিয়নে মোঃ সাঈদ হাসান তরফদার (শাকিল), রাঁইগা ইউনিয়নে আরিফুর রহমান আরিফ, চেরাগপুর ইউনিয়নে শিবনাথ মিশ্র, খাজুর ইউনিয়নে বেলাল উদ্দিন ও এনায়েতপুর ইউনিয়নে মেহেদী হাসান মিঞা।
স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন, ভীমপুর ইউনিয়নে রাম প্রসাদ ভদ্র, সফাপুর ইউনিয়নে সামসুল আলম বাচ্চু, হাতুড় ইউনিয়নে এনামুল হক, উত্তরগ্রাম ইউনিয়নে আবু হাছান, এবং চান্দাশ ইউনিয়নে মামুদান নবী।
নওগাঁর আত্রাই উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে ২ জন ও স্বতন্ত্র ৬ জন বেসরকারি-ভাবে নির্বাচিত (বিজয়ী) হয়েছেন।
নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন, ভোঁপাড়া ইউনিয়নের নাজিমউদ্দীন মন্ডল এবং কালিকাপুর ইউনিয়নে নাজমুল হক নাদিম।
স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন, সাহাগোলা ইউনিয়নে এস.এম মামুনুর রশীদ মামুন, আহসানগঞ্জ ইউনিয়নে শেখ মঞ্জুরুল আলম, পাঁচুপুর ইউনিয়নে খবিরুল ইসলাম, বিশা ইউনিয়নে তোফাজ্জল হোসেন খান, মনিয়ারী ইউনিয়নে সম্রাট হোসেন এবং হাটকালুপাড়া ইউনিয়নে আফজাল হোসেন।
You must be logged in to post a comment.