নওগাঁর সোনাডাঙ্গা সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে চোরাচালান বৃদ্ধি

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮, ৯:২৫ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙ্গা সীমান্তে ক্াটা তারের বেড়া কেটে ভারতীয় গবাদী পশু ও মাদক দ্রব্য চোরাচালান বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে।

তথ্য অনুসন্ধ্যানে জানাগেছে বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের আওতাধীন খঞ্জনপুর কোম্পানী সদরের অধিনস্থ্য সোনাডাঙ্গা সীমান্ত ফাঁড়ী এলাকায় স্থানীয় চিহ্নিত চোরাকারবারী দের দৌরাত্ব্য বৃদ্ধি পেয়েছে। তারা প্রতি রাতে ভারত থেকে বিপুল পরিমানের মাদক দ্রব্য ও গবাদী পশু পাচার করে নিয়ে আসছে।

অভিযোগ উঠেছে সোনাডাঙ্গা সীমান্তের মধ্যেবর্তী স্থান ও ব্রীজ কালভাটের নিচ দিয়ে  প্রতিরাতে চোরাকারবারীগণ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে গরু, মহিষ,মাদক দ্রব্য নিয়ে আসছে। এ সীমান্ত এলাকায় বর্তমানে ২৫ /৩০ জনের সংঘবদ্ধ চোরাকারবারী একটি দলের অবাধ বিচরণ লক্ষ করা গেছে। কতিথ এই চোরাকারবারীগণের মুল হোতারা চিকিৎসা ও ট্যুরিষ্ট ভিসা নিয়ে বিভিন্ন স্থল বন্দর দিয়ে বৈধ ভাবে ভারতে প্রবেশ করে সীমান্তবর্তী গ্রাম গুলোতে অবস্থান নিয়ে তাদের অবৈধ ব্যবসা নিয়ন্ত্রন করে থাকে। সোনাডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে নিয়ে আসা গবাদীপশু ও মাদক দ্রব্য রাতের অন্ধ্যকারে বিভিন্ন যানবাহনের মাধ্যমে দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এ দিকে অবৈধ ভাবে নিয়ে আসা এ সকল প্রতিজোড়া গবাদী পশুর জন্য বিজিবি ও পুলিশের নাম ভাঙ্গীয়ে এলাকার কতিথ দুই লাইনম্যান দির্ঘদিন ধরে চোরাকারবারীদের নিকট থেকে নির্ধারিত হারে হাজার হাজার টাকা কমিশন আদায় করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জৈনক কৃষক সাংবাদিকদের জানান, গত ১৬ নভেম্বর দিবাগত রাতে বিজিবির টহল দল কে ফাঁকী দিয়ে চোরাকারবারী চক্র সোনাডাঙ্গা বিজিবি ক্যামের পুর্ব প্রান্তের জিরো লাইনের কাঁটা তারের বেড়া কেটে বিপুল সংখ্যক গবাদী পশু পাচার করে নিয়ে আসে। তারা রাত পোহানোর আগেই ঐ সকল গবাদী পশু পাগলার মোর এলাকা পার করে শিরন্টি মাঠের পাকা ধান মাড়িয়ে ব্যপক ক্ষতিসাধন করে তা সাপাহার সদর গরু হাটের নিকটে একটি গ্রামের জৈনক ব্যক্তির বাড়িতে রাখেন ও সুযোগ বুঝে দুপুর বেলা তা হাটে তুলে বিক্রি করেন। উল্লে¬খ্য যে সকালে জমির পাকা ধান নষ্ট দেখে স্থানীয় কৃষকগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় ফলে ঘটনা প্রকাশ পায়। সোনাডাঙ্গা সীমান্তে গবাদীপশু ও মাদক চোরাচালানের সাথে জড়িত প্রতিটা ব্যক্তি তাদের মোবাইল ফোনে ভারতীয় মোবাইল কোম্পানীর সীম কার্ড ব্যবহার করে প্রকাশ্য চোরাচালান নিয়ন্ত্রন করে আসছে। বেশ কিছু দিন ধরে গোপালপুর ও সোনাডাঙ্গা সীমান্তে হর হামেশা কাঁটা তারের বেড়া কাটার ঘটনা ঘটছে অহরহ। এতে উভয় দেশের সীমান্তরক্ষি বাহিনীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। জড়িতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে বার বার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলেও তাদের অপতৎপরতা প্রতিহত হচ্ছেনা।

এ বিষয়ে সোনাডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আলমগীর হোসেন কাঁটাতারের বেড়া কেটে চোরাচালান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, যে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ কে অবহীত করা হয়েছে । কর্তৃপক্ষের নির্দেশনা ও সিদ্ধান্ত মোতাবেক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ