আর, আর চৌধুরী, নওগাঁ ।।
হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে সীমান্তে চোরাচালানী কারবার। বিশেষকরে নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাংগা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতীয় গবাদী পশু ও মাদক দ্রব্য চোরাচালান ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলেই জানাগেছে।
তথ্য অনুসন্ধ্যানে জানাগেছে বিজিবি-১৬ ব্যাটালিয়নের আওতাধীন আদাতলা কোম্পানী সদরের অধিনস্থ্য কলমুডাংগা সীমান্ত ফাঁড়ী এলাকা দিয়ে একটি প্রভাবশালী মহলের মদদে প্রতিরাতে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বিপুল পরিমানের গবাদী পশু ও মাদক দ্রব্য নিয়ে আসা হচ্ছে।
অভিযোগ উঠেছে কলমুডাংগা সীমান্ত ফাড়ির দায়িত্বে নিয়োজিত কতিপয় কর্মকর্তার যোগ সাজসে এ চোরাচালান কর্মকান্ড চলছে । কলমুডাংগা সীমান্তের ২৩৭ হতে ২৪৪ মেইন পিলার এলাকার মধ্যেবর্তী স্থান দিয়ে প্রতিরাতে অবৈধ পথে চোরাকারবারীগণ ভারতে প্রবেশ করে গরু, মহিষ ও মাদক দ্রব্য নিয়ে আসছে অহরহ। এ ছাড়া এ সকল পয়েন্ট দিয়ে টাকার বিনিময়ে লোকজন বিনা বাধায় ভারতে যাওয়া আসা করছে। এ সীমান্ত এলাকায় বর্তমান সময়ে সংঘবদ্ধ চোরাকারবারীদের অবাধ বিচরণ লক্ষ করা গেছে। ভারত থেকে নিয়ে আসা অবৈধ মাদকদ্রব্য ও গবাদীপশু রাতের অন্ধ্যকারে বিভিন্ন যানবাহনের মাধ্যমে দেশের অভ্যন্তরে সরবরাহ করা হচ্ছে। অবৈধ ভাবে নিয়ে আসা প্রতিজোড়া গবাদীপশুর জন্য বিজিবির নিযুক্ত কথিত তিন জন লাইনম্যান প্রশাসনের বিভিন্ন দপ্তরের কতিপয় কর্মকর্তার নামে চোরাকারবারীদের নিকট থেকে নির্ধারিত হারে কমিশন আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক জৈনক কৃষক জানান, স্থানীয় লাইনম্যানের মাধ্যমে কলমুডাংগা বিজিবির ক্যাম্প কমান্ডার কে ম্যানেজ করেই চোরাচালানকারীরা সীমান্তের ২৪১ মেইন পিলার এলাকায় রাতের বেলা কাটাতারের বেড়া কেটে হাড়িপাল ,কাড়িয়া পাড়া, জালসুখা, হঠাৎ পাড়া পয়েন্ট দিয়ে ভারত থেকে গবাদী পশু ও মরন নেশা ফেন্সিডিল, বিদেশী মদ ম্যাগডোল, অফিসার চয়েজ, রয়েল স্টার, হিরোইন সহ বিভিন্ন মাদক দ্রব্য ও সুপার মাস্তান, থাইডেন, শক্তি ,হামলা নামের উচ্চ ক্ষমতা সম্পন্ন আমদানী নিষিধ্য কিটনাশক নিয়ে আসছে। উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে নওগাঁর কলমুডাংগা সীমান্তের একটি চোরাকারবারীর দল সীমান্ডের ২৪১ মেইন পিলার এলাকার ভারত সীমান্তের কাটাতারের বেড়া কেটে ৮টি বলদ গরু নিয়ে আসে। বিজিবির কথিত লাইনম্যানের সহযোগিতায় গরু গুলো আদাতলা বীট খাটালে নিয়ে তার বৈধ ছাড়পত্র নেয়ার চেষ্টা চালায়। কিন্তু এসময় গোপন সুত্রে এ ঘটনায় তথ্য জানার পর আদাতলা বিজিবি কোম্পানী সদরের সদস্যগণ সকাল ১০টার দিকে অবৈধ পথে নিয়ে আসা ওই ৮টি বলদ গরু আটক করে জব্দ তালিকা তৈরী শেষে পতœীতলা কাস্টমসে জমাদেয় বলে ও জানাগেছে। সীমান্তের কাটাতারের বেড়া কেটে চোরাচালানী কর্মকান্ড পরিচালনা ও অবৈধ ভাবে গবাদীপশু চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে কলমুডাংগা গ্রামের তোজাম্মেল, রুবেল হোসেন ও সালাম কে আসামী করে আদাতলা বিজিবির হাবিলদার নুুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলেও জানাগেছে। এলাকাবাসী অভিযোগ করেন যে কৃষিকাজের জন্য বিকেল ৫টার পর মাঠে কৃষক কাজ করতে থাকলে বিজিবি বাধাদেয় ও অকথ্য ভাষায় কৃষকদের গালিগালাজ করে। অথচ সারারাত ওই সীমান্ত এলাকায় চোরাকারবারীরা দল বেঁধে চলাফেরা করলেও কোন সমস্যা হয়না। চোরাচালান প্রতিরোধে কলমুডাংগা বিজিবি ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত কমান্ডারের এ ধরনের রহস্যজনক ভুমিকা নিয়ে স্থানিয় সুধী মহলে ব্যাপক সমালোচানা সৃষ্টি হয়েছে। এব্যাপারে আজ ১২ অক্টোবর সন্ধায় সংবাদ লেখা পর্যন্ত এব্যাপারে বক্তব্য নেয়ার জন্য চেষ্টা করে ও কলমুডাংগা বিজিবি ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত কমান্ডারের সাথে যোগাযোগ বা বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
You must be logged in to post a comment.