আর, আর চৌধুরী, নওগাঁ।।
নওগাঁর সাপাহার উপজেলা সদরে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে প্রায় ৩৫টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলার সকল প্রশাসনিক কার্যালয়, ডাকবাংলো, অডিটোরিয়াম, বাজার, প্রধান সড়কের মোড়, সড়ক সমুহের মুখ, সরকারী হাসপাতাল চত্বর, ওয়াল্টন মোড়, সকল ব্যাংকের সামনে, সকল মার্কেটের সামনে সহ গুরুত্বপূর্ণ ৩৫টি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই ক্যামেরাগুলো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী তাঁর কার্যালয় থেকে নিজেই সরাসরি নিয়ন্ত্রণ করেন। ক্যামেরায় কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়লে ইউএনও সাহেব সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমস্যা সমাধান করেন।
জানা যায়, উপজেলা সদরের সব প্রশাসনিক ভবনের ফটক, উপজেলা সদরে সংযুক্ত প্রতিটি সড়কের প্রবেশমুখ, বাজারের প্রবেশমুখ, থানার ফটক সহ গুরুত্বপূর্ণ স্থানে গত মাসে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করা হয়। ক্যামেরা স্থাপন ও রক্ষণা বেক্ষণ বাবদ সকল অর্থ ব্যায় উপজেলা প্রশাসন বহন করছে। সাপাহার উপজেলাকে একটি কার্যকর, সুশৃঙ্খল ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার এমপি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী’র পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইউএনও কল্যাণ চৌধুরী।
সিসি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে ইউএনও কল্যাণ চৌধুরী প্রতিবেদক কে বলেন, ‘প্রথমত সদরের প্রধান প্রধান অংশে যে কোনো ধরনের গ্যাঞ্জাম, যানজট, চুরি, ছিনতাই, মারামারি বা অপরিষ্কার-অপরিচ্ছন্ন রয়েছে কিনা এসব বিষয় নিয়ন্ত্রণ করা। দ্বিতীয়ত, জঙ্গি হামলা রোধে প্রস্তুতিতে এবং অফিসের নিরাপত্তা বিধান করতে চাই। এছাড়া সেবা প্রর্থীরা এসে যাতে তাঁর গাড়িটা নিশ্চিন্তে রেখে সেবা নিতে পারেন, সেজন্য এই ব্যবস্থা।
পর্যায়ক্রমে সিসি ক্যামেরার আওতা আরো বাড়ানো হবে বলেও ইউএনও জানান। ’সিসি ক্যামেরা স্থাপনের সুফল প্রসঙ্গে ইউএনও বলেন, ‘সিসি ক্যামেরার মাধ্যমে আমরা ছিনতাইকারীর গাড়ির নম্বর বের করতে পারবো। উপজেলা সদরের বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন,‘সিসি ক্যামেরার কারণে আমরা নিরাপদে নিশ্চিন্তে থাকতে পারি। সড়কের মধ্যে যত্রতত্র গাড়ি পার্কিং করা থাকলে ইউএনও নিজেই এসে গাড়ি সরানোর ব্যবস্থা দেন অথবা লোক পাঠিয়ে গাড়ি সরানোর ব্যবস্থা করেন। সড়কে জটলা সৃষ্টি হলেও সিসি ক্যামেরায় দেখে নিরসন করা হয়। সব মিলিয়ে সাপাহার উপজেলা কে একটি নিরাপদ ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তোলার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
You must be logged in to post a comment.