নওগাঁর সাপাহারে বিএনপির ১০ নেতা কর্মী গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১০ নভেম্বর, ২০১৮, ১০:৩০ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

নওগাঁর সাপাহারে বিএনপির ১০ জন নেতা কর্মীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার নিশ্চিন্তপুর মোড় এলাকা হতে তাদেরকে আটক করে শনিবার সকালে নওগাঁ কোর্টে সোপর্দ করা হয়।

আটককৃত ১০ জন হলেন, সাপাহার উপজেলার জবই গ্রামের মৃত লালমোহাম্মাদের ছেলে মেসবাউল ইসলাম (৪০) বিরামপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (২৫) হুজুরাপুর গ্রামের রুহুল আমিনের ছেলে সুলতান হোসেন (২৮) বিন্নাকুড়ী গ্রামের আনিছুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (২৫) আইহাই গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে তোজাম্মেল হক (৪০) আবুবক্করের ছেলে জাহাঙ্গীর আলাম (৩০) আব্দুননুরের ছেলে নাজির হোসেন (২৬) ইদ্রিস আলীর ছেলে মতিউর রহমান (৪৫) বেল ডাঙ্গা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আব্দুল বাসেদ(৫৯)এবং মধইল গ্রামের মৃত খোশমোহাম্মাদের ছেলে ইব্রাহিম হোসেন (৩০)

এলাকাবাসী ও আটককৃতদের সুত্র দিয়ে স্থানিয় সংবাদকর্মী জানান, শুক্রবারে রাজশাহী মহানগরীতে অনুষ্ঠিত ঐক্যজোটের মহা সমাবেশে যোগ দেয়ার জন্য তারা সহ আরোও অনেকে রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা করেন। এমন সময় তাদের গাড়িটি উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে পৌছিলে উক্ত স্থানে গাড়ী থামিয়ে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। অপরদিকে থানায় দায়েরকৃত ডায়রী সূত্রে জানা গেছে ওই দিন তারা সহ আরো অনেকে উক্ত স্থানে বসে আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার লক্ষে সেখানে বসে মিটিং করছিল। গোপন সূত্রে জানতে পেরে পুলিশ তাদেকে ধাওয়া করলে অনেকেই পালিয়ে যেতে সক্ষম হলেও ওই ১০জনকে আটক করতে সক্ষম হন। এ বিষয়ে সাপাহার থানায় ফৌঃ কাঃ দঃ ১৫১ধারায় মামলা দায়েরের পর পুলিশ তাদেরকে নওগাঁ কোর্টে চালন করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ