আর,আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁর রাণীনগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীতপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, একডালা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মনোনয়নপত্র তুলেছেন।
কেন্দ্রীয় আওয়ামীলীগ রাণীনগর উপজেলায় আনোয়ার হোসেনের নাম উপজেলায় দলীয় প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করেন।
দ্বিতীয় ধাপে আগামী ১৮মার্চ নওগাঁর ১১টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩ই ফেব্রুয়ারী’১৯ বুধবার দুপুরে রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় তার সঙ্গে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি রুহুল আমীন, একডালা ইউপি আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিকসহ উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার পক্ষে মনোনয়ন ফরম সরবরাহ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ ও সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.