নারী লোভী, টাকা লোভী প্রতারক, প্রতারনা করে একাধিক বিয়ে করা, অধিক টাকা আয় করার জন্য স্ত্রীকে ঠিকাদার বানিয়ে সরকারী কাজ করা, এরকম একাধিক অভিযোগ উঠেছে সরকারী চাকুরীজীবি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের এক প্রকৌশলীর বিরুদ্ধে।
প্রকৌশলী আহসান হাবীব, জেলার মহাদেবপুর উপজেলার জয়পুর সরদারপাড়ার গ্রামের মৃত- আব্দুল করিমের ছেলে। সে বর্তমানে নেত্রকোনায় কর্মরত। প্রতারণা করে একাধিক বিয়ে শারীরিক ও মানুসিক নির্যাতন করা মহাদেবপুর থানায় স্ত্রী ডাঃ সুমনা ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন এবং সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বরাবরও লিখিত আবেদন করেন।
আবেদন সূত্রে জানা যায়, প্রকৌশলী আহসান হাবীব নেত্রকোনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকৌশলীর দায়িত্ব পালন করেন। তিনি প্রতারনা করে প্রেমের ফাঁদে ফেলে ডাঃ সুমনা ইসলামকে ছাড়াও আরো দুটি বিয়ে করেন যা ডাঃ সমুনা ইসলাম জানত না। এছাড়া ডাঃ সুমনা ইসলামের নামে ঠিকাদারী লাইসেন্স করে সরকারী চাকুরীজীবি হওয়া সত্তে¡ও গোপন ঠিকাদার সেজে সরকারী কাজ করেন।
এ বিষয়ে ডাঃ সুমনা ইসলাম বলেন, আমার স্বামী আহসান হাবীব প্রথম স্ত্রী আরিফা পারভীনের কথা জানতাম না। তবে দ্বিতীয় স্ত্রী হুমাইয়ারা রহমান এর কথা জানতাম। তাকে তালাক দিয়েছে মর্মে আমাকে তালাকনামা দেখায়। সে কারণে আমি তাকে বিয়ে করার জন্য রাজী হই। এ বছরের ২৫ জানুয়ারী আমার বিয়ে হয়। বিয়ের পর হতে আমাকে কারো সঙ্গে যোগাযোগ করতে দেয় না। আমার স্বামীর আত্মীয় স্বজনের কাছে আমাকে গোপন রাখতো। সম্প্রতি গত ৭ জুলাই আমার শ্বশুড় মারা যাওয়ার সংবাদে স্বামীর বাড়ীতে আসার পথে মহাদেবপুর উপজেলা সদরে আমার স্বামীর কিছু ভাড়াটিয়া গুন্ডা বাহিনী আমাদের পথরোধ করে হত্যার হুমকি দেয়। আমরা যেন আমার স্বামীর বাড়ীতে না যাই। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আহসান হাবীবের দ্বিতীয় স্ত্রী বর্তমানে গর্ভবতী।
প্রকৌশলী আহসান হাবীব বলেন, প্রয়োজনে মানুষ একাধিক বিয়ে করতে পারে। আমিও করেছি। আমার বিরুদ্ধে যে মামলা হয়ে তা সম্পূর্ন ভিত্তিহীন, বানোয়াট। আমাকে সামাজিকভাবে ছোট করার জন্যই এ মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান সরদার বলেন, দুজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কাজ চলছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
You must be logged in to post a comment.