নওগাঁর বগারবাড়ি বাজারে বিএনপির নির্বাচনী প্রচারণা ক্যাম্প ভাংচুর

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮, ৭:৩০ অপরাহ্ন
নওগাঁর বগারবাড়ি বাজারে বিএনপির নির্বাচনী প্রচারণা ক্যাম্প ভাংচুর

আর, আর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি।।

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের বগারবাড়ি বাজারে বিএনপির (ধানের শীষের) নির্বাচনী প্রচারণা অফিস ভাংচুর এর ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত অনুমানিক ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।

পারইল ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মোহাম্মদ জানান, মঙ্গলবার রাত অনুমানিক ১০ টার দিকে বগারবাড়ি বাজারে বিএনপির (ধানের শীষের) নির্বাচনী প্রচারণা অফিসে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে অফিসসহ অফিসের চেয়ার টেবিল ভাংচুুর করে ও পোষ্টার গুলো ছিড়ে ফেলে। বিএনপির এই অফিস ভাংচুরের সময় স্থানীয়রা অনেকেই দেখলেও কেউ মুখ খুলছেন না। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ