এক কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ লিটন (২৭) ও ১০ লিটার চোলাই মদসহ আব্দুল মালেক (৪০) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ....
এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর পোরশায় এক কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ লিটন (২৭) ও ১০ লিটার চোলাই মদসহ আব্দুল মালেক (৪০) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো ঘাটনগর কাচারীপাড়ার মোজাম্মেলের ছেলে ও পূর্বগ্রামের খাতেরের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবির একটি টহল দল গত রবিবার রাতে ঘাটনগর মাধবপুর থেকে লিটনকে ও এসআই আনিসুর রহমান সন্ধ্যা ৭টায় পূর্বগ্রাম পাকা রাস্তার মোড় হতে তাদের আটক করে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ২ জনকে আটক করার ঘটনা স্বীকার করেন এবং তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.