এনামুল হক, পোরশা, নওগাঁ।।
নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের তাছের উদ্দীনের কনিষ্ট পুত্র রবিউল ইসলাম (দুখু) (১৭) সাপেড় কামড়ে মারা গেছেন।
স্থানীয়রা জানান গত ২৫ শে আগষ্ট সকাল ১০ ঘটিকায় গ্রামের অন্য ছেলেদের সাথে বাড়ীর পাশে ডোবায় মাছ ধরতে যায়।মাছ ধরা অবস্থায় সেখানে রবিউল কে সাপে কামড় দেয়।অন্য বাচ্চারা রবিউলকে সাপ কামড়ের ব্যাপারে জানতে চাইলে,সে বলে আমাকে মনে হয় পানি পোকা কামড় দিয়েছে কিন্তু তারা সবাই একটি বিষাক্ত সাপ দেখতে পায়। বাড়ীতে ফিরে রবিউল তার মাকেও এ ব্যাপারে কিছু বলেনি। গভীর রাতে ব্যাথা অনুভব করলে তার মা চিওড় কামড় দিয়েছে মনে করে ক্ষত স্থানে চুন লাগিয়ে দেয়।
পরের দিন সকালে রবিউলের অবস্থা খারাপের দিকে গেলে মাইক্রোযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাতপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষানা করেন। ২৬ শে আগষ্ট ২০১৮ রবিবারে স্থানীয় কবরস্থানে সন্ধা ৭ ঘটিকায় মরদেহ দাফন করা হয়।
You must be logged in to post a comment.