নওগাঁর পোরশায় প্রতিমা ভাংচুর

এনামুল হক, নিজস্ব প্রতিবদক,(নওগাঁ) পোরশা।
মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৮:৫০ অপরাহ্ন

 

নওগাঁর পোরশায় কালি ও শিব মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মশিদপুর ইউনিয়নের ভবানীপুর ও শরিওয়ালা গ্রামের পাঁচটি মন্দিরে। সোমবার দিবাগত রাতে কে বা কাহারা মন্দির দু’টিতে প্রতিমা ভাংচুর করে। 

 

একই গ্রামের বাসিন্দা আওয়ামীলীগ নেতা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুদেব সাহা জানান, সকলের অজান্তে দুর্বৃত্তরা রাতে মন্দির দু’টিতে প্রতিমা ভাংচুর করে চলে যায়। মঙ্গলবার সকালে তারা দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে মৌখিক খবর দিয়েছেন বলে তিনি জানান। 

থানা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা জানান, প্রতিমা ভাঙ্গার খবর পেয়েই আমরা দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করি এবং আমাদের মাননীয় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলেছেন, সবাইকে শান্ত থাকতে বলেছেন। প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য। এবং সামনে পূজা থাকায় ক্ষতিগ্রস্ত মন্দিরের দ্রুত প্রতিমা তৈরীতে আর্থিক অনুদানের আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা, সহকারি কমিশনার(ভূমি) জাকির হোসেন ও থানা অফিসার ইনচার্জ(ওসি) শফিউল আজম জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তারা দেখছেন। ভালভাবে যাচাই বাচাই করে ব্যবস্থা নেয়া হবে বলে তারা জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ