এনামুল হক, পোরশা, নওগাঁ।।
আজ ৩১ জুলাই ২০১৮ মঙ্গলবার নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের ফকিরের মোড়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে আজ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন নওগাঁ জেলার সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশিদুল হক।
উপস্থিত ছিলেন পোরশা উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা চেয়ারম্যান ও অত্র উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোফাজ্জল হোসেন, সাপাহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সামিউল আলম, পোরশা থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) শাহিন রেজা, পোরশা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলি সহ পোরশা থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা,সদস্য ও পোরশা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।
You must be logged in to post a comment.