নওগাঁর পত্নীতলায় আ’লীগের সভাপতি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত আটক ২

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮, ৩:৩০ অপরাহ্ন
নওগাঁয় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হলেন আ’লীগের সভাপতি....

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।

নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র ইচাহাক হোসেন মুখোশধারী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০টায় তার নিজ বাড়িতে প্রবেশের সময় এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নজিপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ ওরফে লিটু ফকির এবং তার সহোদর ভাই বেলাল হোসেনকে জড়িত সন্দেহে গ্রেফতার করেছে।

স্থানীয় ও পুলিশ জানায়, উপজেলা আওয়ামীলীগের অফিস থেকে রাতে সভাপতি ইচাহাক হোসেন উপজেলা শহরের নজিপুর এলাকায় বাড়িতে ঢুকছিলেন। এমন সময় ৪ জন মুখোশধারী দুর্বৃত্তরা এসে ইচাহাক হোসেনকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। এ সময় ইচাহাক হোসেনের চিৎকারে লোকজন দ্রুত এগিয়ে এলে মুখোশধারী দুর্বৃত্তরা দৌড়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।

পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী জানান, হত্যার ঘটনায় এখন পর্যন্ত সঠিক কোন কারণ জানা সম্ভব হয়নি। এই ঘটনায় নজিপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ ওরফে লিটু ফকির এবং তার সহোদর ভাই বেলাল হোসেনকে সন্দেহ হওয়ায় গ্রেফতার করা হয়েছে। এই হত্যাকান্ডের ব্যাপারে কোন সুস্পষ্ট কারণও জানেন না তাঁর পারিবার ও রাজনৈতিক সহকর্মীরা। তবে তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা এই হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবী জানিয়েছেন।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ