নওগাঁর নিয়ামতপুর উপজেলা গেইট এর সামনেই জলাবদ্ধতা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ৯:১২ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।

দশ বছরের উন্নয়নের ধারাবাহিকতা, নিয়ামতপুর উপজেলা গেইট এর সামনেই জলাবদ্ধতা। গত দশ বছরে নিয়ামতপুর উপজেলার আনাচে কানাচে উন্নয়নে ছোঁয়া লাগলেও সদরে ও তার আশ-পাশে দৃশ্যমান উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে মনে করেন সচেতন মহল। উপজেলার প্রাণ কেন্দ্র উপজেলা পরিষদ, যেখান থেকে গোটা উপজেলার উন্নয়নের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়। সেই উপজেলা পরিষদের প্রধান গেইট, থানা কমপ্লেক্সের সামনে এমনকি কয়েক মাস আগেই সংস্কারকৃত নিয়ামতপুরের কোঁচপাড়া মোড়ে সব সময় জলাবদ্ধতা লেগেই থাকে। আর একটু বৃষ্টি হলে তো পথ চলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। দেশের উন্নয়নের জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও শুধুমাত্র পরিকল্পিত প্রকল্প গ্রহণ না করায় রাস্তাঘাটের জলাবদ্ধতার ও খানা-খন্দের সৃষ্টি হয়েছে।

রামাপাড়া হতে নিয়ামতপুর উপজেলা সদরের চারমাথা পর্যন্ত রাস্তা কার্পেটিং দ্বারা কয়েক মাস পর্বৈই সংস্কার করা হলেও শুধুমাত্র ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কাপেটিং উঠে মাঝে মাঝে গর্ত হয়ে যানবাহান আটকে যায়। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলা গেইট এর সামনেও একই অবস্থা। জেলা পরিষদ অডিটোরিয়ামের পানি নিস্কাশনের কোন ব্যবস্থা নেই। একটু বৃষ্টি হলেই রাস্তার উপরে জলাশয় সৃষ্টি হয়।

এছাড়া উপজেলা সদরে অপরিকল্পিভাবে ঘরবাড়ী নির্মান হওয়ায় আবাসিক এলাকাগুলোর অবস্থাও করুন। বৃষ্টি হলেই মাষ্টারপাড়া, টিএনটিপাড়ায় আইলের রাস্তায় জমা হয় হাটু পানি। চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। অথচ এখন পর্যন্ত প্রশাসন কোন পদপে গ্রহণ করেন নাই। যখন যেখানে সমস্যা সৃষ্টি হয় শুধুমাত্র সেইটুকুই সমস্যার সমাধান করার চেষ্ট করেন। কিন্তু মাষ্টার প্ল্যান বাস্তবায়নের কোন পদপে গ্রহণ করা হয় না।

নিয়ামতপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) দপ্তরের সাথে যোগাযোগ করা হলে তাদের কোন মন্তব্য পাওয়া যায় নাই। তাঁরা মএ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম বলেন, রাস্তাগুলো সড়ক জনপথ বিভাগের। স্থানীয়ভাবে সংস্কার করার সুযোগ নেই। সুযোগ থাকলে আমরাই সংস্কার করে নিতাম। রাস্তাটি অচিরেই হাইওয়ে রাস্তায় রূপান্তরিত হবে। খুব অল্প সময়ের মধ্যেই রাস্তার নির্মান কাজ শুরু হবে। তারপরেও আপাতত কিছু ব্যাজ ফেলে সাময়িক সমাধানের কথা তাদের বলেছিলাম। হয়তো খুব শীঘ্রই সেটি করবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ