নওগাঁর নিয়ামতপুরে ১২টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করলেন এমপি সাধন চন্দ্র

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৯ আগস্ট, ২০১৮, ৫:৫৭ অপরাহ্ন
নওগাঁর নিয়ামতপুরে ১২টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করলেন এমপি সাধন চন্দ্র

জনি আহমেদ,  নিয়ামতপুর, নওগাঁ।।

বিদ্যুৎ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ঋণী করেছে, আর সেই ঋণ শোধ করবেন আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় একটি করে ভোট দিয়ে। বিদ্যুতের পিছনে মানুষ না, মানুষের পিছনে বিদ্যুৎ ঘুরবে। বিএনপি সরকারের আমলে ৫ কেজি সারের জন্য লাইন দিতে হয়েছে। সারের পিছনে কৃষকদের ঘুরতে ঘুরতে ধানের বারোটা বেজেছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন যেমন কোন কৃষককে আর সারের পিছনে ঘুরতে হয় না, ঠিক তেমনি কোন গ্রাহককে আর বিদ্যুতের পিছনে ঘুরতে হবে না। আমার নির্বাচনী এলাকার একটি পরিবারও বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত হবে না। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। কে আওয়ামীলীগ, কে বিএনপি আর কে জামায়াত তা বিবেচনা করা হবে না। আমরা শতভাগ বিদ্যুতায়ন করতে চাই।

আজ রোববার (১৯ আগস্ট) নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ১২টি গ্রামে ৯ শত ২৫ জন গ্রাহকের বিদ্যুতায়নের উদ্বোধনী সভায় ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। আমাদের সীমিত সম্পদ দিয়ে কিভাবে সর্বোচ্চ সুবিধা দেওয়া যায় সেই চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের সুবিধা পৌঁছে দেওয়া হবে। শুধুমাত্র আপনাদের ধর্য্য ধরতে হবে। পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। গত রোববার সকাল ৯টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের সৈয়দপুর জুলুপাড়া গ্রামে ২.০০৬ কিলোমিটারে ১০০ জন, রাজাপুর গ্রামে ১.৫১২ কিলোমিটারে ৬৯ জন, রামকুড়া গ্রামে ১.১৬০ কিলোমিটারে ৫৫ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগের মধ্য দিয়ে উদ্বোধনী করা হয়। এছাড়া পর্যায়ক্রমে বাহাদুরপুর ইউনিয়নের মহিষকুড়ি গ্রামে ১০৯জন, জোনাকি গ্রামে ৬৫ জন, ছাতমা গ্রামে ৪০জন, গয়েশপুর গ্রামে ১শ ৭২জন, কামালপুর গ্রামে ৪০জন, রামগাঁ গ্রামে ২১জন, ধাওড়িয়া আকন্দপুর গ্রামে ৭৫জন, গোকুলপুর গোস্তিপাড়া, ভালাইনঘাটি গ্রামে ১শ ৫জন, এবং সাদাপুর, লতিফপুর গ্রামে ৯০জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।।

শ্রীমন্তপুর ইউনিয়নের সৈয়দপুর জুলুপাড়া গ্রামে শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক, নওগাঁ জেলা অওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজের অধ্য ড. আমজাদ হোসেন, বাহাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সদস্য রেজাউল হাসান রানা, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগেরসহ-সভাপতি আজিজুর রহমান নিয়ামতপুর সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ