নওগাঁর নিয়ামতপুরে ৫০ গ্রাম হেরোইন ও ১০ পিচ ইয়াবাসহ শিউলি বেগম(৩০)নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোশারফ, এসআই মিলন, এএসআই আক্তারুজ্জামান, উপজেলার ভাবিচা গ্রামে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।আটককৃত নারী উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা গ্রামের রাশেদুল হকের স্ত্রী শিউলি।
থানার অফিসার ইনর্চাজ(ওসি)হুমায়ূন কবির জানান, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়ামত মামলা রুজু করে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.