নওগাঁর নিয়ামতপুরে মাদক বিক্রয় ও সেবনের দায়ে এক মহিলাসহ ৬জনকে গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ১১:৪২ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।

নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রয় ও সেবনের দায়ে এক মহিলাসহ ৬জনকে গ্রেফতার করেছে। থানা সূত্র জানা যায় গত সোমবার রাতে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক সরোয়ার হোসেন, মুকুল হোসেন, আসাদ, সারাফত হোসেন, চিত্তরঞ্জন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের করবালা থেকে রাত প্রায় ৮.১৫ টায় মৃত- রহিত রবিদাসের স্ত্রী নিনদো বালা (৩৮)কে নিজ বাড়ী থেকে, নিয়ামতপুর পূর্বপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে মঞ্জুরুল ইসলামে (৩৬)কে নিজ বাড়ী থেকে, শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড গ্রামের মোঃ সেকেন্দার আলীর ছেলে মোঃ শাহজামাল (৩৬) কে পিরপুর মান্নানের চায়ের দোকানের সামনে থেকে, রুদ্রপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে সামিউল হক ওরফে নিক্সন (২৮)কে নিজ বাড়ী থেকে, শালকোণা গ্রামের মাবুদ বক্সের ছেলে মুক্তার হোসেন (৩৮)কে ও আবুল মন্ডলের ছেলে আতাউর রহমানকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম বলেন, মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং এর বিরুদ্ধ আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এবং ভবিষ্যতেও থাকবে। বিশেষ করে মাদক থেকে নিয়ামতপুর উপজেলাবাসীকে মুক্ত করতে চাই। তাই সকলের সহযোগিতা কামনা করি।

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ