নওগাঁর নিয়ামতপুরে বাসের চাকায় পিষ্ট হলেন বৃদ্ধা পথচারী

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ১১:৪৭ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।

নওগাঁর নিয়ামতপুরে এবারে বাসো চাকায় পিষ্ট হলেন বৃদ্ধ পথচারী। জানা যায় আড্ডা হতে নওগাঁ গামী বাস উপজেলার রসুলপুর ইউনিয়নের সারসডাঙ্গা নামক স্থানে বৃদ্ধা পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই সেই বৃদ্ধা পথচারী নিহত হন।

নিহত বৃদ্ধা পথচারী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আটরশিয়া গ্রামের মৃত- মনজুর হোসেনের স্ত্রী মানোয়ারা (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ৪টায় আড্ডা- নাচোল রোডে আড্ডা হতে নওগাঁগামী লোকাল বাস ৬৬৭৭ নম্বর আড্ডা হতে নওগাঁ যাওয়ার পথে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের সারসডাঙ্গা নামক স্থানে রাস্তা পারাপারের সময় মানোয়ারা (৫৫)কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী বাস আটক করলেও চালক পালিয়ে যায়।

এ রির্পোট লিখা পর্যন্ত থানা পুলিশ কিছুক্ষণ আগে ঘটনাস্থলে উপস্থিত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ