নওগাঁর নিয়ামতপুরে তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে জনঅবহিতকরণ সভা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯, ৩:৪৮ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর নিয়ামতপুরে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবর বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আফরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার জাকির হোসেনর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী।

প্রধান বক্তা হিসাবে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের সাবেক যুগ্ন সচিব জনাব মোঃ আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ আজাারুল ইসলাম বুলু, নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ বজলুর রহমান নইম, চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান আতিক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক জামাল হোসেন, উপদেষ্টা নূরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ