নওগাঁর নিয়ামতপুরের শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২৩ পূর্বাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।

নওগাঁর নিয়ামতপুরের শ্রীমন্তপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি) র কর্মীসভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ৫টায় বটতলী বাজারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৪৬, নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য নিয়ামতপুর উপজেলা বিএনপিরস ভাপতি ডাঃ ছালেক চৌধুরী।

নিয়ামতপুর উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসানের সঞ্চালনায় নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নিয়ামতপুর সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছাদরুল আমীন চৌধুরী, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক হাজিনগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম,  নিয়ামতপুর উপজেলা যুবদলের সভাপতি মঞ্জুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন চপল চৌধুরী, বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইমরান হোসেনসহ শত শত নেতাকর্মীবৃন্দ।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ