নওগাঁর ধামইরহাটে আধুনিক প্রযুক্তি উপজেলা কমপ্লেক্স উদ্বোধনের অপেক্ষায়

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:১৪ অপরাহ্ন
৪ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে ৫ তলাবিশিষ্ট ৪তলা ভবন এবং ২৫০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম ভবন....

আরআর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে আধুনিক তথ্য প্রযু্ক্তি সমৃদ্ধ নতুন উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধনের অপেক্ষায়। বর্তমান সরকারের অর্থায়নে এবং ধামইরহাট এলজিইডি নওগাঁর তত্ত্বাবধানে ৪ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে ৫ তলাবিশিষ্ট ৪তলা ভবন এবং ২৫০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম ভবন বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

ভবন কাজ প্রায় শেষদিকে। ছোট খাটো যেসব কাজ বাকি রয়েছে সেগুলো স্বল্পসময়ের মধ্যে সম্পন্ন হবে।

১১ই ফেব্রুয়ারী’১৯ সোমবার বিকেলে এলজিইডি নওগাঁর নির্বাহী প্রকৌশলী নাঈম উদ্দিন মিয়া সরেজমিনে ভবন দু’টি পরিদর্শন করেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আলী হোসেন অন্যদৃষ্টিকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারাদেশের উপজেলা পরিষদের সুবিন্যস্তভাবে অফিস ও বাসভবন সমূহ প্রণীত মাস্টার প্ল্যান অনুযায়ী এই ভবন নির্মাণ করা হচ্ছে।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ