আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।
নওগাঁর ধনজইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সরকারি বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে নতুন বছর শুরুর প্রথম দিনেই।
সারাদেশের মতো নওগাঁর মহাদেবপুর উপজেলার ধনজইল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বিনামূল্যের বই বিতরণ করা হয় নতুন বছর শুরুর প্রথমদিন মঙ্গলবার সকাল ১০টায়।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন স্থানীয় চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিবনাথ মিশ্র। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফটিক চন্দ্র ভট্টাচার্য্য, মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ধনজইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মুহরীসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও মানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীদের অভিভাবক কাওছার আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, নতুন বছরের শুরুর প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.