এনামুল হক, পোরশা, নওগাঁ।।
আজ ২৬ জুলাই ২০১৮ বৃহস্পতিবার নওগাঁর পোরশা উপেজলার গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এইচ.এস.সি ফলাফল ২০১৮ উৎসব উৎযাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন, আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী,তিনি তাঁর বক্তব্যে বলেন অত্র প্রতিষ্ঠান থেকে ২০১৮ সালের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহন করেছিলো ১২১ জন,পাস করেছে ১০৪ বা ৮৫.৯৫%। তিনি আরো বলে, শিক্ষকদের নিয়মিত ক্লাস,তাদের নিয়মিত তদারকি,সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা এবং শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টার কারনে পোরশার মত প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের ফলাফল সম্ভব হয়েছে। আগামীতেও এই সফলতা ধরে রাখার চেষ্টা করবো। আমাদের কলেজে প্রতিবছর অনেক শিক্ষার্থী ভর্তি হয় কিন্তু শিক্ষার্থীদের বড় একটি অংশ নিম্ন আয়ের কারনে ঝড়ে পড়ার হারটা অনেক,ফলে ফাইনাল পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা কম হয়।এখানে প্রায় ২০-৩০% আদিবাসী শিক্ষার্থী রয়েছে। এবারও ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রায় ৩০০ শিক্ষার্থী ভর্তি হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে ফাইনাল পরীক্ষা পর্যন্ত অনেকেই ঝড়ে যাবে।
You must be logged in to post a comment.