নওগাঁর এক চোঁখধারী শিশু শিক্ষার্থীর চোঁখ বাঁচাতে এগিয়ে আসুন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮, ৭:১২ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

মানুষ মানুষের জন্য, মানবিকতার টানে শিশুটির একটি মাত্র চোঁখ রক্ষায় এগিয়ে আসবেন প্লিজ। নওগাঁয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী মাত্র ১০ বয়সের শিশু আহসান হাবিব এর ইতিম্যেই একটি চোঁখ সম্পূর্ন নষ্ট হয়েগেছে। অপর চোঁখটিতে ও ধরেছে পচন। চিকিৎসকরা পরিক্ষা-নিরীক্ষা করে শিশুটির পিতা-মাতাকে জানিয়ে দিয়েছেন জতদ্রুত সম্ভব চোঁখে অপারেশান (উন্নত) চিকিৎসা করাতে হবে। এবং দ্রুত চিকিৎসা করানো না হলে শিশুটির এ চোঁখটি ও পূর্বে নষ্ট হওয়া চোঁখ এর মতই চির জীবনের জন্য নষ্ট বা অন্ধ হয়ে যাবে। চিকিৎসক দ্রুত চিকিৎসার পরামর্শ দিলেও শিশু আহসান হাবিব এর হতদরিদ্র পিতা-মাতা শুধুমাত্র টাকার অভাবে চিকিৎসা বিহীন শিশুটিকে বাড়িতে এনে রেখেছেন।

তবে শিশু আহসান হাবিব এখনো বুঝে ওঠতে পারেনি যে, যেকোন সময় সে আজীবনের জন্য অন্ধ হয়ে যাবেন আর না বোঝার কারনেই এখন ও নিয়মিত বিদ্যালয়ে গিয়ে ক্লাশ করছেন।

শিশু আহসান হাবিব এক চোঁখ আগেই হারিয়েছেন এবং অপর চোঁখের আলোর প্রদীপ এখন শুধুই ধিকিধিকি জ্বলছে। অর্থের অভাবে হয়তো যে কোনদিন বা সময় নিভে যাবে ধিকিধিকি করে জ্বলা সেই প্রদীপের আলো ও। আর সেই সাথেই আজীবন অন্ধত্ব নামের অভিসাপ নিয়েই জীবন কাটাতে হবে শিশু আহসান হাবিবকে।

৩য় শ্রেণীর শিক্ষার্থী শিশু আহসান হাবিব লেখাপড়া করছেন নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের চকরাজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। অর্থ অভাবে বিনা চিকিৎসায় অন্ধ হওয়ার পথযাত্রী আহসান হাবিব এর নিয়মিত ক্লাশ করার ঘটনাটি বিদ্যালয়ের শিক্ষকরা জানতে পেরে এবং তার পরিবারকে বিদ্যালয়ে ডেকে নিয়ে বিস্তারিত জানার পরই ঐ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসাইন প্রতিবেদককে ঘটনাটি জানালে, প্রতিবেদক ও (মানবতায় আমরা) নওগাঁ, মানব সেবা মূলক সংগঠনের সভাপতি ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম জি এম মিঠন ও (মানবতায় আমরা)  সংগঠনের সাংগঠিক সম্পাদক ও সাংবাদিক সুইট হোসেন সরজমিনে চকরাজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিশুটি ও তার মায়ের কাছে থেকে জানতে পারেন এই হতদরিদ্র পরিবারের করুন কাহিনী।

শিশু আহসান হাবিব এর পিতা দাশড়া গ্রামের আজাদুল ইসলাম ও মাতা মোছাঃ আশরাফুন বেগম জানান, আমাদের অভাবী সংসার মাত্র ৬ মাস বয়সেই আহসান হাবিবের একটি চোখেঁ ব্যাধি ধরা পড়লেও সে সময় আমরা প্রথমে চিকিৎসা শুরু করলেও এক পর্যায়ে অর্থ সংকটের কারনে উন্নত চিকিৎসা করাতে না পাড়ায় ৬ মাস বয়সেই একটি চোঁখ সম্পূর্ন নষ্ট হয়ে যায়। সম্পতি ভালথাকা অপর চোঁখটিতেও সেই একই ব্যাধি দেখা দিয়েছে জানিয়ে আরো বলেন, আমরা গরীব মানুষ গেরস্তের বাড়িতে কাজ করেই আমাদের সংসার চলে তারপরও নিজেদের সাধ্যমত ছেলের চিকিৎসা করাচ্ছি জানিয়ে কান্নাজরীত কন্ঠে বলেন, চিকিৎসক বলেছেন যতদ্রুত সম্ভব উন্নত চিকিৎসা করাতে হবে। না করালে এই চোখটিও যে কোন দিন নষ্ট হয়ে যাবে। এ করুন কাহিনী শোনার পরই প্রতিবেদক এক চোঁখ নষ্ট ও অপর চোঁখটি নষ্ট হওয়ার পথে তারপরও হাঁসিমুখে থাকা শিশু আহসান হাবিবকে মায়ার ঝালে জড়িয়ে নিয়ে বলেন, মহান আল্লাহর কাছে দোয়া করেন, আহসান হাবিব কে নিয়ে লেখা আমার প্রতিবেদন বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হবে মহান আল্লাহ সহায় হলে শিশুটির চোঁখ রক্ষার জন্য সমাজের দানবীর বা দানশীল ও দয়াময় ব্যাক্তি বা প্রতিষ্ঠান আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে এগিয়ে আসবেন।

বিঃ দ্রঃ- ইতি মধ্যেই মানব সেবা মূলক সংগঠন ( মানবতায় আমরা, নওগাঁর ) উদ্যেগে শিশুটির চোঁখ রক্ষার জন্য একটি ফান্ড খোলা হয়েছে এবং অনেকেই সারা দিয়ে অর্থ পাঠাতে শুরু করেছেন। অর্থ সহযোগীতা সহ প্রয়োজনে যোগাযোগ সাংবাদিক শহিদুল ইসলাম জি এম মিঠন সভাপতি ( মানবতায় আমরা, নওগাঁ ) বিকাশ নাম্বার-০১৭১৬-৭৫৩২৫৪ ) অথবা শিশু আহসান হাবিব এর পিতা আজাদুল ইসলাম এর সাথে সরাসরি যোগাযোগ মোবাইল নাম্বার-০১৭০৯-৫৪১৪০১। মানুষ মানুষের জন্য, মানবিকতার টানে শিশুটির একটি মাত্র চোঁখ রক্ষায় এগিয়ে আসবেন প্লিজ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ