নওগাঁয ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

নোয়াখালী প্রতিনিধি
রবিবার, ৩ জুলাই, ২০২২, ৮:৪৩ অপরাহ্ন

নওগাঁ থানা পুলিশের অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আসানুল আলম ওরফে রিমন (২৭) নামের এক মাদক কারবারী যুবক আটক।

সত্যতা নিশ্চিত করে নওগাঁর সাপাহার থানার ওসি আল মাহমুদ জানান, আটককৃত মাদক কারবারী যুবককে বরিবার ৩ জুলাই বিজ্ঞ আদালতের  নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ওসি আরো জানান, শনিবার ২ জুলাই দিনগত রাত প্রায় ১১টায় সাপাহার উপজেলার মধুইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ঐ যুবককে আটক করা হয়।

আটককৃত যুবক হলেন, সাপাহার উপজেলার “আইহাই” রসূলপুর গ্রামের জৈনক জালাল উদ্দিনের ছেলে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ